সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ জুন, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্কাউটিংয়ের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভাল ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ইউনূস বলেন, “আজকের দিনটি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব স্কাউটিংয়ের ইতিহাসেও এক গৌরবময় দিন। যে আটজন স্কাউট দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের এ ত্যাগ বিশ্বে বিরল নজির।”

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের দায়িত্ব হলো অন্যদের জন্য দরজা খুলে দেওয়া। নিজের অগ্রগতির পথটাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা অন্যদের জন্য উন্মুক্ত করতে হবে।”

প্রফেসর ইউনূস তার নিজস্ব স্কাউটিং জীবনের স্মৃতিচারণ করে জানান, ১৯৫৫ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি দশম বিশ্ব বয় স্কাউট জাম্বুরিতে অংশ নিতে কানাডা যান এবং ইউরোপ-আমেরিকা সফর করেন। “এ অভিজ্ঞতা আমাকে পৃথিবীকে এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সহায়তা করেছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একইসঙ্গে, জুলাই আন্দোলনে শহীদ আটজন স্কাউটের পরিবারের সদস্যদের হাতে ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ তুলে দেন প্রধান উপদেষ্টা।

পুরস্কারপ্রাপ্ত শহীদ স্কাউটদের মধ্যে ছিলেন: মীর মাহফুজুর রহমান মুগ্ধ, রোহান আহমেদ খান, তাঞ্জির খান মুন্না, শরিফ উদ্দিন আহমেদ আহনাফ, মাহবুব আলম, গোলাম নাফিজ, তাহির জামান প্রিয় এবং আরিফুল ইসলাম সাদ।

বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় দেশের ৫২৭টি স্থানে একযোগে কাব কার্নিভাল ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪৯৫টি উপজেলা, ৫টি মেট্রোপলিটন, ৫টি উপএলাকা এবং ২২টি বিশেষ স্কাউট জেলা।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন