সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
জাতীয়

নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০১৮ সালের আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’সহ নানা অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেন। আদালত সূত্র জানায়, বিকেলে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে নূরুল হুদাকে বের করে একদল লোক জুতার মালা পরিয়ে হেনস্তা করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, বিএনপি ওইদিন একটি মামলা করে, যেখানে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভোট কারচুপি এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

রিমান্ড আবেদনে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১১টি কারণ উল্লেখ করা হয়। এসব কারণে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও নূরুল হুদা একটি সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হন। এতে দেশ এক গভীর রাজনৈতিক সংকটে পড়ে।

তদন্ত কর্মকর্তা দাবি করেন, তিনি প্রশাসনকে একপক্ষীয়ভাবে ব্যবহার করে সংবিধান লঙ্ঘন করেছেন এবং নিজের শপথ ভঙ্গ করেছেন। নির্বাচনের নামে দিনের ভোট রাতে সম্পন্ন করার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকারি আদেশ ও সাংবিধানিক ক্ষমতা অপব্যবহার করে তরুণ সমাজের ভোটে অনীহা তৈরি ও গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত করার কথাও উঠে এসেছে রিমান্ড আবেদনে।

আরও বলা হয়, নূরুল হুদা ষড়যন্ত্রমূলকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার লক্ষ্যে ভুয়া গেজেট প্রকাশ এবং নির্বাচনী ফলাফল পরিবর্তনের মাধ্যমে প্রহসনের নির্বাচন আয়োজন করেছেন। তিনি কত টাকা ঘুষ গ্রহণ করেছেন এবং কার পরামর্শে এসব করেছেন, তা উদঘাটনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে পাতানো নির্বাচনের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করার জন্য জিজ্ঞাসাবাদ জরুরি বলেও দাবি করেছে পুলিশ।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে নূরুল হুদার জবানবন্দি গুরুত্বপূর্ণ।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে স্থানীয় জনতা নূরুল হুদাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে অপমান করে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন