সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

এক টেস্টে দুইবার সেঞ্চুরি জুটি, ইতিহাস গড়লেন মুশফিক–নাজমুল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গল টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের দ্বিতীয় জোড়া সেঞ্চুরি করে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

ড্র হওয়া এই ম্যাচে তার ব্যাটিংই মূল শিরোনাম হলেও চাপা পড়ে গেছে আরেকটি দুর্লভ রেকর্ড মুশফিকুর রহিম ও নাজমুল হোসেনের জুটির জোড়া সেঞ্চুরি।

হ্যাঁ, গল টেস্টে এক ম্যাচেই দুটি সেঞ্চুরি জুটি গড়েছেন মুশফিক–নাজমুল জুটি। প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে দুজনে যোগ করেন ২৬৪ রান। দ্বিতীয় ইনিংসেও একই উইকেটে আসে ১০৯ রানের আরও একটি শতরান জুটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই ঘটনা প্রথম।

এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি জুটি রয়েছে ১০৬টি। এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি জুটি হয়েছে ছয়বার। গল টেস্টেই এসেছে তিনটি সেঞ্চুরি জুটি—মুশফিক–নাজমুলের দুটি এবং মুশফিক–লিটনের একটি। তবে এক ম্যাচে একই জুটির দুটি সেঞ্চুরি জুটি আগে কখনও দেখা যায়নি।

বিশ্ব টেস্ট ইতিহাসে ব্যাটসম্যানদের ‘জোড়া সেঞ্চুরি’র ঘটনা ঘটেছে ৯৬ বার। জুটিতে ‘ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ’ তুলনায় অনেক কম মাত্র ৫১ বার। প্রথম এমন কীর্তি গড়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি উদ্বোধনী জুটি জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ, ১৯২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ইতিহাসে মাত্র দুটি জুটি একাধিকবার এক টেস্টে জোড়া সেঞ্চুরি জুটি গড়তে পেরেছে:
১. লেন হাটন ও সিরিল ওয়াশব্রুক (ইংল্যান্ড): ১৯৪৭ ও ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে
২. এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা): ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

এবার সেই তালিকায় কি জায়গা করে নেবেন মুশফিক–নাজমুল? ভবিষ্যতই দেবে উত্তর। তবে এতটুকু নিশ্চিত, গল টেস্টে তারা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় লিখে গেছেন।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন