সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

ঢাকায় চালু হচ্ছে ৪০০ ইলেকট্রিক বাস: পরিবহন খাতে যুগান্তকারী পদক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২২ জুন, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন নিশ্চিত করতে সরকার ৪০০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে।

আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে এবং ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ২,৫০০ কোটি টাকার এই প্রকল্পে তিনটি আধুনিক চার্জিং ডিপো নির্মাণ করা হবে পূর্বাচল, ঝিলমিল এবং কাঁচপুর এলাকায়। প্রাথমিকভাবে চারটি নির্দিষ্ট রুটে বাস চলবে, পরবর্তীতে তা আরও সম্প্রসারিত হবে। ঢাকা ও নারায়ণগঞ্জে এই বাসগুলো কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হবে।

নতুন ইলেকট্রিক বাসগুলোতে থাকবে ডিজিটাল টিকিটিং, সিসি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং এবং যাত্রীবান্ধব নানা সুবিধা। নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিকদের সমন্বিত প্ল্যাটফর্ম গঠন ও প্রশিক্ষিত চালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে, যানজট ও বায়ুদূষণ কমবে এবং যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ২০২৬ সালে আরও ১০০ বাস সংযোজন, ২০২৭ সালে অতিরিক্ত ডিপো নির্মাণ এবং ২০২৮ সালে পুরোনো ডিজেলচালিত বাস অপসারণের পরিকল্পনা রয়েছে।

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এই উদ্যোগে শুধু ইলেকট্রিক বাস নামানোই নয়, শহরের পরিবহন ব্যবস্থাকে সময়নিষ্ঠ, নিরাপদ ও মানবিক করা হচ্ছে। সড়কে সুশৃঙ্খল চলাচলের জন্যই রুট-ভিত্তিক মডেল এবং মালিকদের সমন্বয় প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।”

 

সরকারের এই পদক্ষেপ ঢাকার পরিবহন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

৪৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন