সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় স.ম. আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   

শনিবার, ২১ জুন, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার খ্যাতিমান সাংবাদিক, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে শহীদ স.ম. আলাউদ্দীনসহ দেশ-বিদেশে মৃত্যুবরণকারী সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাসস এবং বাংলাভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন জেলার বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা।

সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই-এর আবুল কালাম আজাদ, জনতার কালিদাস রায়, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, গণফোরাম নেতা আলী নূর খান বাবুল, খবর সংযোগের শেখ ফরিদ আহমেদ ময়না, কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, পত্রদূতের এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক ডা. মহিদার রহমান, ডিবিসির এম. বেলাল হুসাইন, আব্দুস সামাদ, আব্দুল মোমিন, জিএম আমিনুল হক ও হাবিবুল হাসানসহ অনেকে।

বক্তারা বলেন, স.ম. আলাউদ্দীন ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রথম সাংবাদিক, যিনি হত্যার শিকার হন। ১৯৯৬ সালের ১৯ জুন সাতক্ষীরার কুচক্রীমহল তাঁকে নিজ পত্রিকা অফিসে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তাঁর পরিবার এখনও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরো বলেন, আলাউদ্দীনের হত্যাকাণ্ডের পর সাংবাদিক শামসুর রহমান কেবল, হুমায়ুন কবির বালু, মানিক সাহা, চঞ্চল সিংহসহ অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। কিন্তু এসব হত্যাকাণ্ডের কোনো সঠিক বিচার হয়নি। তাঁরা সকল সাংবাদিক হত্যার বিচার এবং হয়রানি ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বন্ধের দাবি জানান।

আলোচনায় শহীদ স.ম. আলাউদ্দীনের বহুমুখী অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি শুধু সাংবাদিকই নন, বরং ছিলেন একজন সফল উদ্যোক্তা ও সমাজসংস্কারক। ভোমরা স্থলবন্দর ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা, ট্রাক শ্রমিক ইউনিয়ন গঠন, কারিগরি শিক্ষার বিস্তারে স্কুল স্থাপন, এবং দৈনিক পত্রদূত প্রকাশনার মাধ্যমে সাতক্ষীরার মানুষের ভাষা তুলে ধরার কাজ তাঁর অন্যতম কীর্তি। বক্তারা বলেন, তাঁর আদর্শ, চিন্তা ও উন্নয়ন-দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, আব্দুস সালাম পান্না, ইদ্রিস আলী, আব্দুর রহমান, সেলিম হোসেন, হাসান গফুর, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলী প্রমুখ।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন