সর্বশেষ

জাতীয়৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

চুনিয়াগাড়ির তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা: থমকে আছে সার্বিক উন্নয়ন

মামুুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের অন্তর্গত একটি সম্ভাবনাময়, জনবহুল ও উন্নয়নশীল গ্রাম চুনিয়াগাড়ি।

গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি বড় মাদ্রাসা রয়েছে। তবে গ্রামের তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে উন্নয়নের গতিধারা থমকে আছে। ফলে শিক্ষা, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে গ্রামবাসী প্রতিনিয়ত দুর্ভোগের মুখে পড়ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ৯নং ওয়ার্ডের অন্তর্গত এই গ্রামটি ছোট চুনিয়াগাড়ি ও বড় চুনিয়াগাড়ি—এই দুটি অংশে বিভক্ত। ছোট চুনিয়াগাড়ি থেকে বড় চুনিয়াগাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। শুষ্ক মৌসুমে কোনোরকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে রাস্তার খানাখন্দ বৃষ্টির পানিতে ভরে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। অনেক সময় রাস্তা আর ফসলের জমির পার্থক্য করাই কঠিন হয়ে যায়।

এ অবস্থায় ছোট ছোট বাহন চলাচল করতে না পারায় কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে না পেরে বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই রাস্তার গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

একইভাবে বটতলী থেকে বিশ্ববাঁধ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা অনেক আগেই ইট দিয়ে নির্মাণ করা হলেও দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই পথে চলাচলের সময় প্রায়ই ছোট বাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

তালতলি থেকে বিশ্ববাঁধ পর্যন্ত আরও একটি রাস্তার একই অবস্থা। বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পায়। শিক্ষকরাও যোগদান করলেও কিছুদিন পরেই রাস্তাঘাটের দুরবস্থার কারণে বদলির জন্য আবেদন করতে বাধ্য হন। অথচ গ্রামের সাধারণ মানুষ কোনোভাবেই এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ পান না। ফলে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুনিয়াগাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন ও ফায়জুল বারি জানান, প্রায় পাঁচ হাজার মানুষের স্থায়ী বসবাস এ গ্রামে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার কোনো উন্নয়ন না হওয়ায় গ্রামের উৎপাদনশীলতা ও জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, "যতদিন না প্রত্যন্ত গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ততদিন জাতীয় উন্নয়নও অসম্পূর্ণ থাকবে।"

গ্রামের আরেক বাসিন্দা ও শিক্ষক আলমগীর বাবু বলেন, “রাস্তার বেহাল দশার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমেই কমছে। অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছুক হয়ে উঠছেন। এমনকি সামাজিক সম্পর্ক বা বিবাহসূত্রেও পিছিয়ে পড়ছে গ্রামবাসী। অনেক ভালো পরিবার থেকেই এখন আর সম্পর্ক করতে চায় না।”

স্থানীয় বাসিন্দা ময়েন উদ্দিন বলেন, “বিগত সরকারগুলো আমাদের গ্রামের এই রাস্তাগুলোর উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরাদ্দ আসলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা সেটি আত্মসাৎ করেছেন। তাই আমরা চাই, অবিলম্বে এই তিনটি রাস্তার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক বর্তমান সরকার।”

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, “গ্রামীণ অর্থনীতি ও জীবনমানে টেকসই উন্নয়ন আনতে হলে প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আমি অচিরেই চুনিয়াগাড়ি গ্রামের রাস্তা পরিদর্শন করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

চুনিয়াগাড়ি গ্রামের তিনটি রাস্তাকে দ্রুত পাকা ও টেকসই করার দাবি জানিয়ে হাজারো গ্রামবাসী সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন