সর্বশেষ

সারাদেশ

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

সোমবার, ১৬ জুন, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু পুত্র রিয়াদ, এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া (২৩), যিনি হিমাংশু বড়ুয়ার মেয়ে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি পূরবী পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে যায়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাসের অন্যান্য যাত্রীরাও কমবেশি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, মাসখানেক আগেই একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে নারী-পুরুষসহ প্রায় ৫০ জন আহত হন। বারবার দুর্ঘটনার ঘটনায় মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

৪১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন