সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে ও পথচারী নিহত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৪ জুন, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং এক পথচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকায় একটি তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান।

নিহতরা হলেন– নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০), তাদের কন্যাশিশু পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

পুলিশ জানায়, কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে মুন্নার মোড় এলাকায় লিচু কেনার জন্য রাস্তার পাশে দাঁড়ালে পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুর্বনা খাতুন, শিশু পূর্ণতা ও পথচারী আনিছুর রহমান মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতদের মরদেহ একই হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান বলেন, “দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন