সর্বশেষ

জাতীয়

সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা ছয় জেলায়, আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১২ জুন, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা, ১২ জুন ২০২৫ দেশের ছয়টি উপকূলীয় অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে, যা কোথাও কোথাও কিছুটা প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে
আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে তাপমাত্রা পরিস্থিতি তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পূর্বাভাসে আরও বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

ভ্যাপসা গরমে জনদুর্ভোগ
বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরমে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অনেক জায়গায় এখনো পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন