সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে সেনা মোতায়েনের অভিযোগে মামলা করল ক্যালিফোর্নিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী এবং পেন্টাগনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে।

অভিযোগ, রাজ্য প্রশাসনের অনুমতি না নিয়েই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট একতরফাভাবে কোনও রাজ্যে সেনা মোতায়েনের ক্ষমতা রাখেন না। লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক সহিংস অভিবাসনবিরোধী বিক্ষোভ দমন করতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ঘটনায় রাজ্যের সঙ্গে কোনও আলোচনা হয়নি।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা মামলার পর বলেন, “এই পদক্ষেপ শুধু অপ্রয়োজনীয় নয়, বরং আইনবিরুদ্ধ এবং বিপরীতমুখীও বটে।”

এর আগে লস অ্যাঞ্জেলেসে পুলিশ ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বাহিনী অভিযান চালালে স্থানীয় বাসিন্দারা তা প্রতিরোধ করেন। প্যারামাউন্ট শহরতলিতে শুরু হওয়া এ বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ইট-পাটকেল, বোতল ও মলোটভ ককটেল ছোড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন প্রথমে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠায়। পরবর্তী উত্তেজনার মধ্যে আরও ২,০০০ গার্ড এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুরু থেকেই এই পদক্ষেপের সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হলো।

মামলায় ক্যালিফোর্নিয়া দাবি করেছে, এখন যারা মোতায়েন আছেন, তাদের যেন রাজ্য প্রশাসনের অধীনে এনে কেবল তাদের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন নিশ্চিত করা হয়।

প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন, “গভর্নর নিউসাম আত্মসম্মান রক্ষার চেষ্টা করছেন, কিন্তু তিনি যেন ভুলে না যান—জনগণের নিরাপত্তাই সবার আগে।”

তবে গভর্নর নিউসাম জানিয়েছেন, কেন্দ্রীয় সেনা প্রত্যাহার করা হলে তিনি মামলাটি প্রত্যাহার করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার হাতে এই সমস্যার তাৎক্ষণিক সমাধানের ক্ষমতা আছে—দয়া করে সেটি ব্যবহার করুন।”

এদিকে, লস অ্যাঞ্জেলেসের মতো দেশের আরও কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোতেও অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন