সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশবিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
সারাদেশ

কুমারখালীতে বন্ধুত্বের বন্ধনে স্মৃতি অ্যালবামের মোড়ক উন্মোচন

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

রবিবার, ৮ জুন, ২০২৫ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে “স্মৃতি অ্যালবাম” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এই স্মৃতিকথাময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে তারুণ্য, বন্ধুত্ব এবং ঐক্যের বার্তা প্রচার করেন।

রোববার (৮ জুন) সন্ধ্যা ৭টায় কুমারখালী হলবাজারে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে এসএসসি ব্যাচ '৯৬ এর বন্ধুরা অংশ নেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক। তবে তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার মদক, কুমারখালী এমএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীলিপ কুমার, পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান, হাজী মন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, খ্যাতিমান কথাসাহিত্যিক ও শিক্ষক সোহেল আমিন বাবু, ব্যাচ '৯৬ এর সেরা ছাত্র খাজা নাজিমউদ্দিন মিলু এবং পুলিশ সুপার আ ত ম আব্দুল্লাহ হেল হাদী। তারা সবাই এই অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্যে বন্ধুত্বের বন্ধনে অটুট থাকার গুরুত্ব ও প্রেরণাদায়ক বার্তা দেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু মিলন মেলা ‘৯৬’ এর আয়োজক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মিলন। তিনি সকলের প্রতি আহ্বান জানান, মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে এই বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে, আমরা একসাথে ভালো কিছু করতে পারব। তিনি বলেন, রাজনৈতিক বা অন্য কোনো বিভেদ এই বন্ধুত্বের পথে বাধা হতে পারে না। আমরা যেন সব সময় একসঙ্গে থাকি, একসাথে এগিয়ে যাই। বন্ধুত্বের বন্ধনে অটুট থাকাই আমাদের মূল শক্তি। এই স্মৃতি অ্যালবাম আমাদের এক অনন্য সম্পদ, যা সময়ের সাক্ষী হয়ে থাকবে। রাজনৈতিক বিভেদ ও মতপার্থক্য থাকলেও বন্ধুত্বের বন্ধন আমাদের সকলের জন্য অপরিহার্য। এই বন্ধুত্বের মাধ্যমে আমরা একসাথে এগিয়ে যেতে পারি এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে নতুন দিশা খুঁজে পেতে পারি। তিনি আরও বলেন, এই স্মৃতি অ্যালবাম আমাদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হবে।

অতিথিদের মধ্যে কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম '৯৬ ব্যাচের শিক্ষার্থীদের সাথে স্মৃতির সূত্রে আবদ্ধ হয়ে তাদের অসাধারণ সাফল্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, আমার শিক্ষকতা জীবনে '৯৬ ব্যাচের শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এই কৃতি শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সোপান অতিক্রম করছে। তাদের সাফল্য আমার জন্য গর্বের। তিনি শিক্ষার্থীদের বন্ধুত্বের মূল্যবোধের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তোমাদের বন্ধুত্বের আগুন যেন কখনো নিভে না যায়। একে ধরে রাখতে হবে ভবিষ্যতেও। বন্ধুত্বের এই সূত্রটি তোমাদের জীবনের প্রতিটি পর্যায়ে সহায়ক হবে। একে মূল্যবান করে রেখে তোমরা আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবে।

শিক্ষক মো. শহিদুল ইসলাম আরও ব্যাখ্যা করেন, বিদ্যালয়ের মাঠে তোমাদের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তোমাদের প্রতিটি সাফল্য আমার জন্য অনুপ্রেরণার উৎস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান, তাদের ভালোভাবে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানান।

এই আয়োজনের মূল আকর্ষণ ছিল “স্মৃতি অ্যালবাম” এর মোড়ক উন্মোচন। সকল বন্ধুরা একসাথে ছবি তোলেন, যা স্মৃতির পাতায় অনন্তকাল অম্লান থাকবে। এর পাশাপাশি এক অভিন্ন ফ্রেমে ফটোশেসন করা হয়, যেখানে সবাই একত্রে থাকেন এবং নিজেদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রনজক রিজভী ও মাহমুদ শরীফ। তারা অনুষ্ঠানের বিভিন্ন দিক সুন্দরভাবে উপস্থাপন করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভকামনা জানান। এ অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন '৯৬ ব্যাচের বন্ধু হামিদুল ইসলামের ছেলে আমির হামজা।

এই অনুষ্ঠানের মাধ্যমে কুমারখালীর এসএসসি ব্যাচ '৯৬ এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। এসময় ব্যাচ '৯৬ এর বন্ধু কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক রুপক চন্দ্র ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া পড়ে সকলের মনে। নানা প্রসঙ্গে তাঁর কথা তুলে ধরে স্মৃতিচারণ করছেন সকলে।

এইধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত সকলে। তারা বলেন, এই স্মৃতি অ্যালবামের মাধ্যমে কুমারখালীতে বন্ধুত্ব ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো, যা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন