সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ৭ জুন (শনিবার), পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জিলহজ ১৪৪৬ হিজরি অনুযায়ী ৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ইমামতি করবেন দেশের খ্যাতনামা আলেমগণ।

জামাতসূচি ও ইমামদের তালিকা:

প্রথম জামাত: সকাল ৭টায়। ইমাম: ড. খলিলুর রহমান মাদানী (অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী)। মুকাব্বির: মো. আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত: সকাল ৮টায়। ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী (মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন)। মুকাব্বির: মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত: সকাল ৯টায়। ইমাম: ড. মুশতাক আহমদ (সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন)। মুকাব্বির: মো. বিল্লাল হোসেন।
চতুর্থ জামাত: সকাল ১০টায়। ইমাম: মুফতী মো. আব্দুল্লাহ (ইসলামিক ফাউন্ডেশন)। মুকাব্বির: মো. আমির হোসেন।
পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন (ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন)। মুকাব্বির: মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কোনো ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম এবং মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন