সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

ছোট আকারের বাজেট প্রস্তাব: মানুষের উন্নয়নেই জোর অর্থ উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার বিগত বছরের তুলনায় ছোট হচ্ছে—এটাই দেশের ইতিহাসে প্রথম।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় একটি বিশেষ সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। প্রবৃদ্ধিনির্ভর চিন্তাধারা থেকে সরে এসে আমরা সামগ্রিক মানবিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি।”

অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এবার অবকাঠামো উন্নয়নের জায়গায় তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন এবং নাগরিক সেবার মতো মৌলিক অধিকার ও সামাজিক ন্যায়ের খাতে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, “কোনো রাষ্ট্র তখনই কার্যকর হয়, যখন নাগরিকের জীবিকার নিরাপত্তা, মৌলিক চাহিদা এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত হয়। সে লক্ষ্যেই এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।”

তিনি জানান, প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। চতুর্থ শিল্পবিপ্লব, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলাও এবারের বাজেট পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

এটি বাংলাদেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপস্থাপিত প্রথম বাজেট। সংসদ না থাকায় এবারের বাজেট ঘোষণা করা হয় রেডিও ও টেলিভিশনের মাধ্যমে। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন