সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় সফরের আমন্ত্রণ, সম্পর্ক জোরদারের আশা ভারতের
নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী কায়কোবাদ
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এগোবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: শামা
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশনরসিংদীতে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশ খায়রুল কবিরের
৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে আছেন সিইসি
মোংলায় লাইসেন্সধারী মদের দোকান ঝালাই করে বন্ধ করলেন মুসল্লিরা
ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
২ দিনে দেবিদ্বারে কুকুরের আক্রমণে আহত ২৪, হাসপাতালে ভ্যাকসিন সংকট
হিলি স্থলবন্দরে মাতৃভাষা দিবসে আমদানি-রপ্তানি বন্ধ
শিবগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নগদ জরিমানা
শার্শায় দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহত, আটক ৩
মাগুরা-যশোর মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের চালকের মৃত্যু
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
রংপুরে ৩১ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
আন্তর্জাতিক

ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত অন্তত ৫০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ জুন, ২০২৫ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ গাজার রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

রোববার ভোরে এই ঘটনায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ২৮ জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে এবং ২১ জনের মরদেহ রেড ক্রস পরিচালিত ফিল্ড হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মার্কিন বেসরকারি সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভোর থেকেই মানুষের ভিড় ছিল। তবে কেন্দ্রটির কাছাকাছি পৌঁছানোর পরই ইসরাইলি সামরিক যানবাহন থেকে গুলি চালানো হয়। পাশাপাশি ড্রোন থেকে বিস্ফোরকও নিক্ষেপ করা হয়, যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

এক চিকিৎসাকর্মী বলেন, “ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশের পরিস্থিতি ছিল ভয়াবহ। টানা গুলিবর্ষণের কারণে আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। অনেককে ঠেলাগাড়ি ও হেঁটে সরিয়ে আনতে হয়েছে।”

এ সময় গাজার কেন্দ্রস্থল নেটজারিম করিডোর সংলগ্ন আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রেও ইসরাইলি বাহিনী গুলি চালায় বলে জানিয়েছেন আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এদিকে, বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই আদ্রেয়ি দাবি করেছেন, ত্রাণ বিতরণকেন্দ্রে তাদের বাহিনীর গুলিতে হতাহতের কোনো তথ্য নেই। তিনি বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, “ইসরাইল পরিকল্পিতভাবে ত্রাণকে একটি যুদ্ধাস্ত্রে পরিণত করেছে, যাতে অনাহারগ্রস্ত বেসামরিকদের ব্ল্যাকমেইল করে নির্দয় হত্যাযজ্ঞের স্থানে আনা যায়।”

এ পরিস্থিতির মধ্যেই তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ইসরাইল দক্ষিণ ও মধ্য গাজায় চারটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো গাজার উত্তর অংশকে জনশূন্য করে ফেলা।

ইসরাইলি সেনা রেডিওর তথ্য অনুযায়ী, মার্কিন সমর্থিত এই ত্রাণ পরিকল্পনার মাধ্যমে উত্তর গাজা থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে নিতে চায় ইসরাইল, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেয় ইসরাইল। এতে খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রবেশ বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও, ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে দুর্ভিক্ষের আশঙ্কা জোরালো হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান চলমান রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে, এ পর্যন্ত অন্তত ৫৪,৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি, এবং ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো নিখোঁজ মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন