সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের থানার রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ। এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেবাশীষ নয়নকে সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানাতে দেখা যায়। কর্মসূচি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরীয়া স্বপন বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছেন। তিনি দাবি করেন, এটি গণতান্ত্রিক সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার প্রয়াস। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন