সর্বশেষ

খেলা

জাতীয় হ্যান্ডবলে চতুর্থবারের মতো সেমিফাইনালে বান্দরবান

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৩৫তম পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বান্দরবান জেলা দল।

গত ২৫ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দলটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেরা চারে উঠেছে।

প্রথম ম্যাচে দিনাজপুরকে ৫২-১১ গোলে বিধ্বস্ত করে দারুণ সূচনা করে বান্দরবান। এরপর ধারাবাহিক জয় পায় নড়াইলের বিপক্ষে ৩৮-১৮, পঞ্চগড়ের বিপক্ষে ৩৪-২৪ এবং কুষ্টিয়ার বিপক্ষে ২৪-২০ গোলে। শেষ গ্রুপ ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ২৬-২৬ গোলে ড্র করেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।

আজ ৩০ মে সেমিফাইনালে বান্দরবান দল মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আনসার ভিডিপির।

দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন ফুংলিয়ান কাপ বম, যিনি প্রতিটি ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ‘ম্যান অব দ্য ম্যাচ’ এর স্বীকৃতিও পেয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

দলটির কোচিং ও ব্যবস্থাপনায় রয়েছেন হেড কোচ উক্যসিং মারমা, ম্যানেজার থুইসিং প্রু লুবু এবং টিম লিডার রেজাউল করিম, যিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব।

বান্দরবান জেলার এই ক্রীড়া সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই বিশ্বাস করেন, ধারাবাহিক এই সাফল্য একদিন জাতীয় হ্যান্ডবলে বান্দরবানকে শীর্ষে নিয়ে যাবে।

৫৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন