সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশরাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

আগের মতই আইন-বিচারকে কলুষিত করা হচ্ছে : এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত এক পথসভায় দলটির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “আইন ও বিচারব্যবস্থাকে আগের মতোই কলুষিত করা হচ্ছে।

এ যেন নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার এক প্রতিযোগিতা।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে 'বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির দাবিতে জাগুন' শীর্ষক এই পথসভায় তিনি বলেন, “ছাত্র নামধারী কিছু ক্ষমতালোভী গোষ্ঠী দল গঠন করে রাজনীতিকে ধ্বংস করছে। রাজনৈতিক কিছু দলও লোভে পড়ে রাজনীতির নামে মানুষকে হানাহানি ও খুনোখুনির দিকে ঠেলে দিচ্ছে। এতে ছাত্র-যুব-জনতা দুভাবে বিভক্ত হয়ে পড়ছে এবং এতে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষতি হচ্ছে।”

তিনি আরও বলেন, “জনগণ এখন বুঝতে পারছে কে বা কারা রাজনৈতিক-অর্থনৈতিক ও ক্ষমতার স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছে। প্রয়োজনে তারা আবারও নতুন একটি ৫ আগস্টের সূচনা ঘটাবে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও অরবিন্দ দেবনাথ।

বক্তারা বলেন, “এই দেশের করিডর বা বন্দর লিজ দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জনস্বার্থকে গুরুত্ব দিন। শান্তি ও সমৃদ্ধির পথে জাতিকে এগিয়ে নিতে সুপরিকল্পিত পদক্ষেপ নিন। যুদ্ধাপরাধী কিংবা গণআন্দোলনবিরোধীদের যথাযথ আইনের মাধ্যমে বিচারের আওতায় আনুন।”

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন