সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
রাজনীতি

অধ্যাপক ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত ঠিক হয়নি: মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশ অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।

তিনি বলেন, “২০ কোটি মানুষের সমর্থন পাওয়া কোনো সাধারণ বিষয় নয়। ইউনূসের উচিত ছিল দায়িত্বে থেকে কাজ চালিয়ে যাওয়া।”

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন’ শীর্ষক গণশক্তি সভার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মান্না।

অধ্যাপক ইউনূসকে রাজনৈতিক বাস্তবতা বুঝে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজাকে রাজনীতি জানতে হবে। ইউনূস মেধাবী ব্যক্তি, রাজনীতি বুঝতে পারার যোগ্যতা তাঁর আছে। কিন্তু তিনি যদি করিডোর তৈরির মতো কথা বলেন, সেটি হবে একধরনের রাজনৈতিক শিশুতোষ আচরণ।”

তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর সেটি তখনই সফল হয় যখন জনগণের দল ক্ষমতায় আসে। “আমরা ‘এ’ দলকে সরিয়ে ‘বি’ দলকে বসানোর রাজনীতি করি না। তবে জনগণ যদি ভোট দেয়, সেটি মানতেই হবে। না মানলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, সংসদ সদস্যরা তাঁদের এলাকায় সর্বেসর্বা হয়ে ওঠেন, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করে তোলে। তিনি বলেন, “নির্বাচন হতে হবে নিরপেক্ষ, প্রভাবমুক্ত এবং জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে।”

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রসঙ্গ টেনে মান্না বলেন, “বাসস্ট্যান্ড ও নদীবন্দরগুলো দখলমুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে। এটি ছিল সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সরকার ভয় পায়—বড় মিছিল, গণচাপ এবং রাজনৈতিক বিরোধিতা।”

অধ্যাপক ইউনূসকে নির্বাচন ছাড়াই ক্ষমতায় রাখার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কীভাবে তিনি থাকবেন? বিনা ভোটে? যদি নির্বাচনই না হয়, তাহলে তা গণতন্ত্রবিরোধী হয়ে দাঁড়ায়। বরং জনগণের উচিত অনুপযুক্তদের ভোট না দেওয়ার জন্য প্রচারণা চালানো।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার হাতে কোনো জাদুর কাঠি নেই যে তিনি রাতারাতি সব সমস্যার সমাধান করে ফেলবেন।”

সভায় আরও বক্তব্য দেন গণমুক্তি জোটের মহাসচিব মো. আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের যুগ্ম সচিব ওমর ফারুক, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ, মানবাধিকার কর্মী আয়েশা সিদ্দিকা, নারী নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদারসহ অনেকে।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন