সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
শিক্ষা

তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতিতে সহকারী প্রাথমিক শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ মে, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

সহকারী শিক্ষকরা জানাচ্ছেন, তারা মূলত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। তাদের মতে, কমপক্ষে একাদশ গ্রেড হলেও তা গ্রহণযোগ্য হতো। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির পক্ষ থেকে দেওয়া দ্বাদশ গ্রেডের সুপারিশ শিক্ষকদের মর্যাদার পরিপন্থী ও অবমাননাকর।

আজ বুধবারও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা, খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে শিক্ষকদের দাবি, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত রেখেই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে ৫–১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ১৬–২০ মে প্রতিদিন দুই ঘণ্টা এবং ২১–২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। আজ থেকে শুরু হওয়া পূর্ণদিবস কর্মবিরতির ফলে প্রাথমিক শিক্ষায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে নির্ধারিত পরীক্ষাগুলো কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে আন্দোলনের মাঝেও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতি চলছে না এমন মিথ্যা তথ্য লিখিতভাবে দিতে চাপ দিচ্ছেন স্থানীয় শিক্ষা কর্মকর্তারা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় গণহারে শিক্ষকদের শোকজ করা হয়েছে। তবু আমরা পিছিয়ে যাব না। দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যালয়ে কর্মবিরতি সফলভাবে পালিত হচ্ছে।”

শিক্ষকদের এই আন্দোলন নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন সবার নজর কাড়ছে। তবে শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

শিক্ষকদের তিন দফা দাবি:

১. কনসালটেশন কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংশোধন করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে যে জটিলতা রয়েছে তা দূর করা।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগসহ দ্রুত পদোন্নতি প্রদান।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন