সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

বেকারত্ব দূরীকরণে পাবনার বেড়ায় শখের বাইকেই রাইড শেয়ারিং চালু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর, কাজিরহাট ও নাজিরগঞ্জ এলাকায় বেকারত্ব দূর করতে নিজেদের শখের মোটরসাইকেল ব্যবহার করে রাইড শেয়ারিং সেবা চালু করেছেন একদল তরুণ উদ্যোক্তা।

গত সোমবার (২৬ মে) দুপুরে তিনটি মোড়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা মাহদী হাসান। সঞ্চালনায় ছিলেন আরিফ মাহমুদ ও রবিউল আওয়াল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ, উপজেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি তারেক আহমেদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ খালেক।

অতিথিরা বলেন, দেশে বেকারত্ব একটি বড় সামাজিক সমস্যা। কর্মসংস্থানের অভাবে যুবকরা অনেক সময় মাদক ও অপরাধে জড়িয়ে পড়ে। তবে এই ধরনের উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তারা উদ্যোক্তাদের সাধুবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী প্রামাণিক, যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, আব্দুস সামাদ ফকির এবং জাসাস সদস্য সচিব এস এম মাহবুব হোসেন প্রমুখ।

উদ্যোক্তারা জানান, এলাকার কয়েকজন বেকার যুবক মিলে এই রাইড শেয়ারিং সেবা চালু করেছেন। তারা চান, যুব সমাজ কর্মে ব্যস্ত থাকুক এবং কোনোভাবেই অপরাধে না জড়াক।

মাহদী হাসান বলেন, “অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া যাত্রীদের জন্য এটি একটি সময়-সাশ্রয়ী ও সাশ্রয়ী ব্যবস্থা। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের টিম নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে।”

বর্তমানে কাশিনাথপুর-কাজিরহাট ও কাজিরহাট-নাজিরগঞ্জ রুটে রাইড চলছে। আগামী কোরবানি ঈদের পর থেকে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবার সম্প্রসারণ করা হবে, যেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন