সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

সচিবালয়ের সব গেট বন্ধ করে কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সচিবালয়।

আজ সোমবার (২৬ মে) সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

দুপুরের পর বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে, যখন অংশগ্রহণকারীরা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয়। কর্মচারীরা নিজেরাই জোর করে ৩ নম্বর গেট বন্ধ করে দেন। ফলে সচিবালয়ের সব প্রবেশপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

এর আগে সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এবং মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয় ৬ নম্বর ভবনের সামনে থেকে। পরে এতে যোগ দেন পরিষদের অপর অংশের নেতৃত্বে থাকা মো. নূরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম।

বিক্ষোভকারীরা সরকারবিরোধী নানা স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। তাদের শ্লোগানে ছিল, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘এক হও, লড়াই কর—১৮ লাখ কর্মচারী’, ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ প্রভৃতি।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজ ফেলে নেমে এসে আন্দোলনে অংশ নিচ্ছেন, যার ফলে বিক্ষোভকারীর সংখ্যা দ্রুত বাড়ছে।

প্রসঙ্গত, গতকাল রোববার সন্ধ্যায় সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে।

এই অধ্যাদেশের আওতায় —
শৃঙ্খলা ভঙ্গ,
দায়িত্ব পালনে বাধা,
ছুটি ছাড়া অনুপস্থিতি এবং
দায়িত্বে অবহেলায় উসকানি দেওয়া —
এসব অপরাধের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ না রেখেই কর্মচারীকে চাকরিচ্যুত করার ব্যবস্থা রাখা হয়, যা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধিত অধ্যাদেশের খসড়াকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই কর্মচারীরা বিক্ষোভে সামিল হয়েছেন এবং আজকের আন্দোলনে তা চরমে পৌঁছেছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকেল ৪টার মধ্যে যদি সরকার পক্ষ থেকে আলোচনায় না বসা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। 

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন