সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

প্রকৃতি রক্ষায় মানববন্ধন: সাতক্ষীরার উপকূলে লবণ পানির আগ্রাসন ঠেকানোর দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ ও প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এবং উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি। এতে সহযোগিতা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রাণবৈচিত্র সুরক্ষার দাবিতে ‘লবণ পানির আগ্রাসন থেকে উপকূলের প্রাণ ও প্রকৃতি বাঁচাও’, ‘উপকূলীয় এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ কর, প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত কর’, ‘লবণ পানির চিংড়ি চাষে জোনিং সিস্টেম চালু কর’, ‘কৃষিকে বাঁচাতে সেচ উপযোগী মিষ্টি পানির ব্যবস্থা কর’, ‘ব্যাঙ বাঁচাই প্রকৃতি বাঁচাই’, ‘উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার্থে বনায়নের উদ্যোগ গ্রহণ কর’, ‘বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘প্রাণবৈচিত্র রক্ষায় জনপরিকল্পনা চাই’, ‘বাঁচার জন্য বন চাই- সুন্দরবন নিধন নয়’, ‘অবাধে কীটপতঙ্গ ধ্বংস বন্ধ করতে হবে, প্রকৃতির লাঙল কেঁচো রক্ষা কর’, ‘রাসায়নিক কীটনাশক বন্ধ করি’, ‘উপকূলীয় বীজ বৈচিত্র রক্ষা করি’ প্রভৃতি শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন যুব জলবায়ু যোদ্ধা স.ম. ওসমান গনী সোহাগ এবং সভাপতিত্ব করেন সবুজ সংহতির সদস্য শেফালী বিবি। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, দেলোয়ারা বেগম, কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ, জেলে কোহিনুর বেগম এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

বক্তারা বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণী রক্ষার দায়িত্ব আমাদের সবার। মানুষ প্রাণ ও প্রকৃতির ওপর নির্ভরশীল। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তারা আরও বলেন, উপকূলীয় এলাকায় লবণ পানির প্রবাহ রোধ, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রচলন এবং বন রক্ষায় জনসচেতনতা ও সরকারি পরিকল্পনা অত্যন্ত জরুরি।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন