সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

অর্থনীতির পুনর্গঠন প্রক্রিয়া ভবিষ্যত সরকার ধরে রাখবে-এটাই প্রত্যাশা : গভর্নর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের অর্থনীতির পূর্ণ পুনরুদ্ধার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকার এই পুনরুদ্ধারের প্রক্রিয়া এগিয়ে নেবে।

বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘বাংলাদেশে আর্থিক খাতের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)।

গভর্নর বলেন, “আমরা হয়তো একটি আংশিকভাবে পুনর্গঠিত অর্থনীতি ভবিষ্যতের সরকারের কাছে হস্তান্তর করব। কিন্তু তারা যেন এই প্রক্রিয়া ধরে রাখে, সেটাই প্রত্যাশিত।”

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ সম্ভব নয়, যা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। এতে উঠে আসে, দেশের ব্যাংকিং ব্যবস্থায় ২০২৪ সালের হিসেবে মোট আমানতের ৪২ শতাংশ আছে মাত্র শূন্য দশমিক ১ শতাংশ হিসাবধারীর কাছে। প্রতিটি এমন হিসাবে জমা আছে এক কোটিরও বেশি অর্থ। অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, “এটি স্পষ্টভাবে সম্পদের পুঞ্জীকরণের প্রমাণ দেয়।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি তুলে ধরে বলেন, “এক সময় রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, যা কমে ২০ বিলিয়নে নেমেছিল। বর্তমানে তা ২৭ বিলিয়নে পৌঁছেছে এবং শিগগিরই ৩০ বিলিয়নে উন্নীত হবে বলে আমরা আশাবাদী।”

তিনি জানান, প্রবাসী আয়, রপ্তানি ও বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভর করে রিজার্ভ পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নগদবিহীন লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতির দিকে যাচ্ছি। বর্তমানে ২০ হাজার এজেন্ট কার্যক্রম পরিচালনা করছে, যা দ্রুত ২৬ হাজারে উন্নীত হবে। এতে ক্ষুদ্রঋণ খাতে ইতিবাচক প্রভাব পড়বে।”

সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদি সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিস উর রহমান, পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন