সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ বুধবার (২১ মে) থেকে অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন। আগামী ২৫ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তবে দাবিগুলো আদায় না হলে ২৬ মে থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

এর আগে ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষকরা, যা চলে ১৫ মে পর্যন্ত। এরপর ১৬ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির প্রস্তাবিত বেতন গ্রেড বাতিলের দাবিতে এই আন্দোলন শুরু হয়। শিক্ষকদের দাবি, কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হলে তা হবে অত্যন্ত বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি চলবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সহকারী শিক্ষক পদে ন্যূনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেডের নিশ্চয়তা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ।”

রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি জানান, “আমরা ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকদের পদোন্নতির পথে বড় প্রতিবন্ধকতা তৈরি হবে।”

সহকারী শিক্ষকদের তিন দফা প্রধান দাবি হলো:

১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে ধরে ১১তম গ্রেডে বেতন দিতে হবে।
উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ এবং ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পেতে যেসব জটিলতা রয়েছে, তা দূর করতে হবে।
শতভাগ পদোন্নতির নিশ্চয়তা: প্রধান শিক্ষক পদের জন্য শতভাগ পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ আন্দোলনের ফলে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় দীর্ঘমেয়াদি কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

৪০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন