সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
আইন-আদালত

ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিটের শুনানি শেষ, আদেশ আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২১ মে, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আজ, ২১ মে (বুধবার)।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২০ মে) বিকেলে শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রিট আবেদনটি করেন মো. মামুনুর রশিদ, যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন বাসিন্দা। তাঁর পক্ষে আইনি সহায়তা দেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।

রিটে শুধু শপথ বন্ধ রাখার নির্দেশনা নয়, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু দীর্ঘদিন পর, ২০২৪ সালের ২৭ মার্চ একটি রায়ে ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করেন।

এই রায়ের ভিত্তিতে ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় নির্বাচন কমিশন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে।

তবে এখনও তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি ও দলটির নেতাকর্মীরা।

৪৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন