সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

আটঘরিয়ায় জামায়াতের ইমাম-মুয়াজ্জিনদের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বিএনপি নেতার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় জামায়াত সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদে দায়িত্ব পালন করতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এই বক্তব্য দেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে হাবিব বলেন, “দল যেটা সিদ্ধান্ত নেবে, সেটা অবশ্যই মেনে নেব। তবে আমি স্পষ্টভাবে বলছি— ভবিষ্যতে আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না। গত শুক্রবার দেবোত্তর বাজার জামে মসজিদে তালা মেরে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।”

তিনি আরও বলেন, “জামায়াতের পেছনে নামাজ হয় না। তারা মিথ্যাবাদী, স্বাধীনতা বিরোধী, রগ কাটা গ্রুপ— পাকিস্তানের দোসর। আটঘরিয়াবাসীকে আহ্বান জানাই— তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

এসময় জামায়াত অফিসে কোরআন ও হাদিস পোড়ানোর অভিযোগের জবাবে হাবিব দাবি করেন, “আমাদের কোনো নেতাকর্মী কোরআন পোড়ায়নি। তারা নিজেরাই কোরআন পুড়িয়েছে। বিএনপির কেউ কোরআন পোড়াতে পারে না— এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি এমন ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারে, তবে সমস্ত দায়িত্ব আমি নেব।”

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের একশ'টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এর ক্ষতিপূরণ দিতে হবে জামায়াতকে।”

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের কারো ফোন কল রিসিভ না হওয়ায় প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৪৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন