পৌরবাসীর প্রতি মোংলা পৌর বিএনপি সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই উৎসব আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের অঙ্গীকার। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, “শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে ধারণ করে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে একটি সুখী ও সমৃদ্ধ পৌরসভা গড়তে আমরা বদ্ধপরিকর। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”
পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
২৮১ বার পড়া হয়েছে