সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশরাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
রাজনীতি

ভাসানীর প্রতি এই সরকারও শ্রদ্ধাশীল নয় : মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবি'র চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন, বর্তমান সরকার মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল নয়।

তিনি বলেন, “ফারাক্কা সমস্যা সমাধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই—এটাই প্রমাণ করে, ভাসানীর আদর্শকে তারা যথাযথ সম্মান দেয় না।”

বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী আরও বলেন, “যখনই কোনো সরকার ক্ষমতায় এসেছে, তারা ভাসানীর আদর্শ ও অবদানের প্রতি উদাসীন থেকেছে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, সঙ্গে দুর্নীতিও প্রসারিত হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও অরবিন্দ দেবনাথ প্রমুখ।

বক্তারা ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “আমরা অচিরেই দেখতে চাই, ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তা না হলে, যমুনা নদী থেকে শুরু হবে নতুন ফারাক্কা লংমার্চ।”

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন