সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

৩০ বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ১৪ মে, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩০ বছরের বিরতির পর আবারও নওগাঁয় আয়োজন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আন্তঃউপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি জানান, প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের ইতিমধ্যেই প্রস্তুতির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ডবলের দাপটে দেশজুড়ে পরিচিত ছিল নওগাঁ। জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক, আজিম উদ্দিনসহ অসংখ্য দক্ষ ফুটবলারের জন্ম হয়েছে এই মাটিতে। তবে নব্বই দশকের পর থেকে রাজনৈতিক প্রভাব, পৃষ্ঠপোষকতার অভাব ও সাংগঠনিক দুর্বলতার কারণে ধীরে ধীরে খেলাধুলা থেকে পিছিয়ে পড়ে নওগাঁ। সর্বশেষ ১৯৯১-৯৪ সাল পর্যন্ত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।

দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে রয়েছে জেলার হারিয়ে যাওয়া ক্রীড়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠনের পরিকল্পনা রয়েছে জেলা ক্রীড়া সংস্থার।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। প্রযুক্তির অতিনির্ভরতায় আজকের প্রজন্ম ধীরে ধীরে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, যা সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মনিয়ন্ত্রণ ও সুস্থ বিনোদনের সুযোগ দেয়।”

তিনি আরও বলেন, “নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের গৌরব ফিরিয়ে আনতে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা জরুরি। আশা করি, এই উদ্যোগে নওগাঁবাসী পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজনকে সমর্থন জানাবে।”

উল্লেখ্য, আন্তঃউপজেলা পর্যায়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট ভবিষ্যতে আন্তঃজেলা পর্যায়েও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

৫৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন