সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
অপরাধ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় এখন পর্যন্ত তিনজন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৪ মে, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৪ মে) সকালে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর সদরের মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০), এবং ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা সাম্য। ঘটনার পর রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানিয়েছেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদের সনাক্ত ও ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন