সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
অর্থনীতি

আইএমএফের তৃতীয় কিস্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় পাচ্ছে বাংলাদেশ, স্বস্তিতে অর্থনীতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ অর্থনীতির জন্য বড় একটি স্বস্তির খবর মিলেছে।

চলতি অর্থবছরে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় তৃতীয় কিস্তি হিসেবে আগামী জুন মাসে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ঋণের বাকি অংশ ছাড়ে আইএমএফ সম্মতি দিয়েছে।

এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘ক্রলিং পেগ’ নামে পরিচিত নতুন বিনিময় হার ব্যবস্থাপনা। বাংলাদেশ ব্যাংক ডলার-টাকার বিনিময় হারে নমনীয়তা আনতে এই পদ্ধতি চালু করে। তবে শুরুতে এই ব্যবস্থা নিয়ে কিছু মতবিরোধ থাকায় কিস্তি ছাড় প্রক্রিয়া থমকে ছিল। শেষ পর্যন্ত আইএমএফ এ পদ্ধতি মেনে নেওয়ায় ঋণ ছাড়ের পথ সুগম হলো।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী বুধবার (১৪ মে)। সেদিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি এতে অংশ নেবেন বলে জানা গেছে।

অর্থনীতিবিদদের মতে, এই ঋণ ছাড় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ তিন বছর মেয়াদি একটি ঋণ কর্মসূচি অনুমোদন করে, যার আওতায় এরই মধ্যে দুটি কিস্তি বাংলাদেশ পেয়েছে। আসন্ন তৃতীয় কিস্তি ছাড় হলে মোট তহবিল পাওয়া দাঁড়াবে ৩.৩ বিলিয়ন ডলারে।

৪৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন