সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

এনবিআর ভেঙে দুটি বিভাগ: রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না, বললেন অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এনবিআর বিলুপ্ত হয়ে দুটি বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠনের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও রাজস্ব আদায়ে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বের অনেক দেশেই রাজস্ব নীতি ও বাস্তবায়নের কাজ আলাদা সংস্থা করে থাকে। বাংলাদেশেও এমন কাঠামো গড়ে তোলাই স্বাভাবিক এবং সময়োপযোগী পদক্ষেপ।”

তিনি আরও জানান, এনবিআর পুনর্গঠন বিষয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “এটি হঠাৎ বা এককভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। কর্মকর্তারা দুশ্চিন্তায় থাকলেও তাঁদের করণীয় ও কাঠামো আরও পরিষ্কার হবে,” বলেন সালেহউদ্দিন আহমেদ।

রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে অর্থ উপদেষ্টা জানান, চলতি অর্থবছরের এ পর্যন্ত রাজস্ব আদায় গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। “চিত্র হতাশাজনক নয়। বরং আমরা আশা করছি, রাজস্ব আদায়ের গতি বজায় থাকবে এবং গত বছরের চেয়ে কম হবে না।”

আগামী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বাজেটে বড় কোনো ঘাটতি থাকবে না। বাস্তবতা বিবেচনায় প্রকল্প ও এডিপি বাস্তবায়ন করা হবে। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। ঘাটতি পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সফল আলোচনা হয়েছে।”

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “যাঁরা রাজস্ব নীতি প্রণয়ন করবেন, তাঁদের অর্থনীতি, জিডিপি, পরিসংখ্যান বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। একই ব্যক্তি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন—দুটো দায়িত্ব পালন করলে স্বচ্ছতা ও দক্ষতা ব্যাহত হতে পারে।”

প্রসঙ্গত, সোমবার রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে দুটি বিভাগে ভাগ করা হয়। এই সিদ্ধান্ত বিসিএস কাস্টমস ও আয়কর ক্যাডারের একাংশের আপত্তি সত্ত্বেও কার্যকর করা হয়েছে।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন