সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহ্বান এনডিবি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবি'র চেয়ারম্যান মোমিন মেহেদী এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে তৎপরতা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

১২ মে সোমবার এক যৌথ বিবৃতিতে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা একযোগে বলেন, "দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির অস্বাভাবিক হার জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করছে এবং জনগণের মনে ফ্যাসিস্ট শাসনের ভয় ফিরে আসছে।"

তারা আরো বলেন, "ফ্যাসিস্ট আমলেও জনগণের কল্যাণের কথা না ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল, আর আজও তা অব্যাহত থাকলে জনগণ আবারো আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।" নেতারা পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

মোমিন মেহেদী বলেছেন, "বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও সুশাসিত রাষ্ট্র হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা।" তিনি আরো বলেন, "নতুনধারা বাংলাদেশ এনডিবি কখনোই মঞ্চ, মোর্চা বা মহাজোটের আন্দোলনে বিশ্বাসী নয়। আমাদের উদ্দেশ্য হল, জনগণের কথা বলার এবং তাদের স্বার্থে কাজ করার জন্য স্বতন্ত্রভাবে আন্দোলন পরিচালনা করা।"

দলটি অতীতের মত রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে, তবে এইবার তারা রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে।

৪৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন