সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশরাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

শিবালয়ের দাশকান্দিতে অবৈধ বালু উত্তোলন, ১৮ জন আটক, তিনটি ড্রেজার জব্দ

মো: সোহেল রানা, মানিকগঞ্জ
মো: সোহেল রানা, মানিকগঞ্জ

রবিবার, ১১ মে, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাশকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ পুলিশ।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে পরিচালিত এ অভিযানে তিনটি অবৈধ ড্রেজারও জব্দ করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, “অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও নদীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জব্দ করা ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে গ্রহণ করেছে প্রশাসন।

আটককৃতদের মধ্যে রয়েছেন, মোশারফ হোসেন (৪৪), কর্জনা, ঘিওর, মানিকগঞ্জ, মো. রুবেল মন্ডল (২৯), শাখাইল, নাগরপুর, টাঙ্গাইল, মো. আবুল কালাম (৩৬), শাখাইল, নাগরপুর, টাঙ্গাইল, মো. রনি (২২), শাখাইল, নাগরপুর, টাঙ্গাইল, টিটু মন্ডল (৩৩), সূর্যদিয়া, কালুখালী, রাজবাড়ী, মো. আইয়ুব শেখ (২৬), ধাওয়াপাড়া, রাজবাড়ী সদর, মো. বিপ্লব হোসেন (৪১), ফরদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, রিয়াজুল ইসলাম (২৮), দিঘলদী, বন্দর, নারায়ণগঞ্জ, মো. রনি (২৬), ধুতরাবাড়ী, শিবালয়, মানিকগঞ্জ, মহিদুর রহমান (২১), ধুতরাবাড়ী, শিবালয়, নুরুজ্জামান (৩৫), অন্যান কলস, গলাচিপা, পটুয়াখালী, মো. সানি (২৭), পূর্ব আড়পাড়া, শিবালয়, পলাশ শেখ (২৮), ধুতরাবাড়ী, শিবালয়, শরিফুল খান (২৩), পূর্ব আড়পাড়া, শিবালয়, মুন্নু শেখ (২৮), দাসকান্দি, শিবালয়, মো. হোসেন (২৩), চরপাতা, দৌলতখান, ভোলা, আ. রহিম (৫২), বড়মাইনকা, বোরহানউদ্দিন, ভোলা, সুজন চক্রবর্তী (৪৮), উঠ বহুরিয়া, মির্জাপুর, টাঙ্গাইল, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও চলমান থাকবে।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন