সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম হাসনাত আবদুল্লাহর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত গণজমায়েত থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে আয়োজিত এই গণজমায়েতে তিনি বলেন, "আমি ইন্টেরিম সরকারকে বলছি— আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করুন। এক ঘণ্টার সময় দিলাম। এর মধ্যে ঘোষণা না এলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বাংলামোটর পর্যন্ত এলাকা আমরা দখলে নেব।"

তিনি আরও বলেন, "আমরা পিছু হটবো না। নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।"

এর আগে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ৮ মে (বৃহস্পতিবার) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। পরদিন শুক্রবার সকালে সেই অবস্থান কর্মসূচি থেকে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তবে বিকেলে তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন।

ডাক অনুযায়ী বিকেল ৪টা ৪০ মিনিটে হাজারো ছাত্র ও জনতা মিছিলসহ শাহবাগে সমবেত হয়ে মূল সড়কে বসে পড়েন। আন্দোলনস্থল তখন স্লোগানে মুখর হয়ে ওঠে।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন