সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দেশে তীব্র হচ্ছে তাপপ্রবাহ, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে কয়েকদিন ধরেই তীব্র ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে।

শনিবার (১০ মে) চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে রাজধানী ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি, যা চলতি মৌসুমে ঢাকায় সর্বোচ্চ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগের দিন শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি এবং ঢাকায় ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের মতে, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

গত তিনদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। কোথাও তা মৃদু, কোথাও মাঝারি এবং কোথাও তীব্র রূপ নিচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু কিছু স্থানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে স্বস্তির খবর হচ্ছে, রোববার (১১ মে) দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপপ্রবাহের এই পরিস্থিতি এখনই কাটছে না বলেও জানিয়েছেন তিনি।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন