সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর ও এশিয়া কাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই দুটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। বিসিসিআইয়ের অগ্রাধিকার এখন স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করা।

আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশের সফরে যাওয়ার কথা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। পাশাপাশি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে বিসিসিআই সফর ও টুর্নামেন্ট দুটিকেই বাতিল করার পক্ষে অবস্থান নিয়েছে।

ধর্মশালায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে ফ্লাডলাইট নিভিয়ে দিয়ে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। পরে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। একই সময় ভারতের পশ্চিম সীমান্তে একাধিক হামলার খবর পাওয়া যায়।

এই ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করলেও, আসন্ন সময়ে টুর্নামেন্ট পুনরায় আয়োজন করা নিয়েই বোর্ডের মূল মনোযোগ। টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে, আইপিএলের বাকি ১৬ ম্যাচ কয়েক মাস পিছিয়ে হতে পারে। এমনকি আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান লক্ষ্য হচ্ছে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা। বিসিসিআই চাইছে খেলোয়াড়রা আতঙ্কমুক্ত পরিবেশে অংশগ্রহণ করতে পারে—বিশেষ করে ধর্মশালার ঘটনার পর এই উদ্বেগ আরও বেড়েছে।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন