সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদা এবং তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এসব কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির নির্ধারিত ধারাগুলোর আওতায় অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ এর অধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে দুই মাস অন্তর মেয়াদ বাড়িয়ে আসছে সরকার।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের জেরে ২০২৪ সালের ১৯ জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন সরকার। ওই পরিস্থিতির প্রেক্ষাপটেই ৫ আগস্ট সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

৩৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন