সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের আদেশে চাকরিতে ফিরছেন ডা. জোবাইদা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সরকারি চাকরিতে পুনর্বহৃত হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষের পর দু-এক দিনের মধ্যেই তার পুনর্বহাল সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানান, "ডা. জোবাইদা রহমান দেশে ফিরেছেন এবং তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। প্রক্রিয়া প্রায় সম্পন্ন। খুব শিগগিরই চূড়ান্ত আদেশ দেওয়া হবে।"

জানা গেছে, ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে তিনি একজন মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

২০০৮ সালে এক-এগারো রাজনৈতিক পটপরিবর্তনের সময় গ্রেপ্তার হন তার স্বামী তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ৮ সেপ্টেম্বর ২০০৮ সালে। তার আবেদন অনুযায়ী সরকার প্রথম দফায় ২০১০ সালের ১০ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করলেও, পরবর্তীতে ছুটি বাড়ানোর আবেদন বাতিল করে দেয় তৎকালীন সরকার। অনুমোদন ছাড়া টানা পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার চাকরির অবসান ঘটে।

বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী টানা পাঁচ বছর ছুটিসহ বা ছুটি ছাড়া দায়িত্বে অনুপস্থিত থাকলে চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, যদি না সরকার ভিন্ন সিদ্ধান্ত নেয়। তবে বিধিমালায় "বিশেষ পরিস্থিতিতে" ছুটি মঞ্জুরের সুযোগও রয়েছে।

এদিকে, ২০০৮ সালের সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারের পরিবর্তনের পর উচ্চ আদালত ওই সাজা স্থগিত করে।

সবশেষ মঙ্গলবার সকালে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে আসেন। সূত্রগুলো বলছে, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ডা. জোবাইদা রহমানকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন