সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক

রাশিয়ার বিভিন্ন শহরে ড্রোন হামলা, মস্কোর বিমানবন্দরে বিধিনিষেধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার রাজধানী মস্কোসহ বেশ কয়েকটি শহরে ড্রোন হামলার ঘটনায় আকাশপথে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার রাতভর চলা হামলার পর মস্কোর চারটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে সীমিত আকারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে রুশ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি। তবে শেরেমেতিয়েভো বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো শহরের আকাশে ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন রাশিয়া আগামী ৯ মে বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে। ওই আয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েকজন আন্তর্জাতিক নেতা যোগ দেওয়ার কথা রয়েছে।

রুশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ভলগোগ্রাদ ও নিজনি নভগোরোদ শহরের বিমানবন্দরেও আংশিকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ভোরোনেজ এবং পেনজা অঞ্চলের গভর্নররা জানিয়েছেন, যথাক্রমে ১৮টি ও ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। এদিকে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন জানিয়েছেন, রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ড্রোন হামলায় দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবং দুই কিশোর আহত হয়েছে, পাশাপাশি শহরটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

অন্যদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেগ কিপার।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন