সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

কাশ্মীর হামলার জেরে ভারতে দেশজুড়ে নিরাপত্তা মহড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক শক্তি প্রদর্শন শুরু করেছে দুই পক্ষই।

এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার দেশজুড়ে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ৭ মে থেকে দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিমূলক মহড়া শুরুর নির্দেশ দিয়েছে, যেখানে সাধারণ জনগণও অংশ নেবে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সর্বশেষ এমন ধরনের মহড়া হয়েছিল ১৯৭১ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। সেবারও দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ছিল।

এবারের মহড়ায় পুলিশ ও প্রশাসনকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, ব্ল্যাকআউট পরিস্থিতি এবং স্থানান্তরের প্রস্তুতি।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ, এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকাজ সংক্রান্ত মহড়াও অন্তর্ভুক্ত রয়েছে। এরইমধ্যে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় মঙ্গলবার রাতে আধা ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য যুদ্ধ পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল কার্যকরভাবে প্রয়োগের প্রস্তুতি নেওয়া।

কাশ্মীরের হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া বার্তা দিয়েছেন পাকিস্তান ও সন্ত্রাসীদের উদ্দেশে। প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, হামলার পরিকল্পনাকারীরা ও হামলায় জড়িতরা “কল্পনাতীত শাস্তি” পাবে। তিনি এরই মধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং সশস্ত্র বাহিনীকে পাল্টা আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন