সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার চেষ্টা ব্যর্থ, দুইজন আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ মে, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে মার্কিন পপস্টার লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করেছে দেশটির পুলিশ।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত ওই কনসার্টে প্রায় ২০ লাখ দর্শক উপস্থিত ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেইরো রাজ্যের সিভিল পুলিশ এবং বিচার মন্ত্রণালয়ের যৌথ অভিযানে হামলার পরিকল্পনাকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসা এবং তারা কনসার্টে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে হামলা চালানোর ছক কষছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রিও গ্রান্দে ডো সুল রাজ্যে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং কিশোরকে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই গোষ্ঠীটি অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছিল এবং শিশু-কিশোর ও এলজিবিটিকিউ+ সম্প্রদায়কে টার্গেট করছিল। তারা কিশোরদের মধ্যে চরমপন্থী মনোভাব গড়ে তোলার চেষ্টায় ‘আত্মনির্যাতন ও সহিংসতাকে চ্যালেঞ্জ’ হিসেবে তুলে ধরত।

‘অপারেশন ফেক মনস্টার’ নামের এই অভিযানে রিও ডি জেনেইরো, মাতো গ্রোসো, রিও গ্রান্দে ডো সুল এবং সাও পাওলোতে একযোগে অভিযান চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। জানা যায়, হামলার পরিকল্পনাকারীরা নিজেদের ‘লিটল মনস্টার’ নামে পরিচয় দিত, যা লেডি গাগার ভক্তদের একটি জনপ্রিয় উপাধি।

উল্লেখ্য, রিও শহরের অর্থনীতি চাঙা করতে এই কনসার্টের আয়োজন করে নগর কর্তৃপক্ষ, যা থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের আশা করা হয়েছিল। কনসার্টে প্রায় ৫,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং নিরাপত্তায় ধাতব শনাক্তকরণ যন্ত্র, ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়।

লেডি গাগার টিম জানায়, কনসার্ট চলাকালীন কিংবা তার আগে তাদের কাছে কোনো ধরনের হুমকির তথ্য পৌঁছায়নি এবং গণমাধ্যমের মাধ্যমেই তারা ঘটনার কথা জানতে পারেন। উল্লেখযোগ্য, ২০১২ সালে সর্বশেষ ব্রাজিলে পারফর্ম করেছিলেন লেডি গাগা, যখন তিনি তার অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচারাভিযান চালাচ্ছিলেন।
 

৩১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন