সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ভিন্নরকম

৬৩ বছর পর জীবিত অবস্থায় মিলল নিখোঁজ মার্কিন নারী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ৬৩ বছর আগে নিখোঁজ হওয়া এক নারীর সন্ধান পাওয়া গেছে। ২০ বছর বয়সে নিখোঁজ হওয়া অড্রি ব্যাকবার্গ বর্তমানে ৮২ বছর বয়সে সুস্থ অবস্থায় আছেন বলে জানিয়েছে পুলিশ।

১৯৬২ সালের ৭ জুলাই উইসকনসিনের রিডসবার্গ শহর থেকে নিখোঁজ হন অড্রি ব্যাকবার্গ। তখন তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর দুটি সন্তান ছিল। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ করেছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল।

অড্রি উলের একটি কারখানায় কাজ করতেন। নিখোঁজ হওয়ার দিন তিনি বেতন তুলতে বের হয়েছিলেন। পরে জানা যায়, তিনি এক শিশুপরিচর্যাকারীর সঙ্গে বাসে করে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশে রওনা হন, তবে ওই কিশোরী মাঝপথে ভয় পেয়ে ফিরে এলেও অড্রি আর ফেরেননি।

সাউক কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, এত বছর ধরে মামলাটি বন্ধ থাকলেও চলতি বছরের শুরুতে নতুন করে তদন্ত শুরু হয়। গোয়েন্দা কর্মকর্তা আইজ্যাক হ্যানসন অনলাইনে বংশপরিচয়সংক্রান্ত একটি অ্যাকাউন্টের মাধ্যমে অড্রির সন্ধান পান, যা তাঁর বোনের নামে খোলা ছিল। পরে স্থানীয় শেরিফদের সহায়তায় অড্রির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে কথা হয়।

শেরিফ চিপ মেইস্টার বলেন, অড্রি নিজের ইচ্ছায় নিখোঁজ হয়েছিলেন এবং এতে কোনো অপরাধমূলক কার্যকলাপ বা ষড়যন্ত্র জড়িত ছিল না। বর্তমানে তিনি উইসকনসিনের বাইরে বসবাস করছেন, তবে তাঁর অবস্থান প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা হ্যানসন জানান, অড্রি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের জীবন গড়ে তুলেছেন এবং এ বিষয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। হ্যানসনের ভাষায়, “ফোনে তাঁর কণ্ঠে আনন্দ এবং আত্মবিশ্বাস স্পষ্ট ছিল।”

৭৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন