সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

অবশেষে লাভের মুখ দেখলো ডেসকো, লস কমেছে ৭৮.৫৫ কোটি

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবশেষে লাভের মুখ দেখলো বিদ্যুৎ খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। কোম্পানির লাভের পরিমাণ ১১০.৫২ কোটি টাকা। গত বছর তৃতীয় প্রান্তিকে ২৭০.৮২ কোটির লস হয়েছিল, কিন্তু এ বছর লস কমে দাঁড়িয়েছে মাত্র ৭৮.৫৫ কোটি টাকায়।

২০২৪-২৫ অর্থ বছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণীতে জানানো হয়, গত অর্থবছরে ডেসকোর অপারেটিং লস ছিল ১৮১.১২ কোটি টাকা, তবে এ বছর তারা লাভ অর্জন করেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত পরিকল্পনা ও ডেসকোর কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কারণে গত বছরের লস কমে এসেছে, যা আশাপ্রদ।

 

কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল বলছে, ডেসকো বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম আহমেদের দক্ষ নেতৃত্ব, সুচিন্তিত পরিকল্পনা, পরিকল্পিত দিকনির্দেশনা এবং সৎ মানষিকতা প্রতিষ্ঠানের এই উন্নতির নেপথ্যের কারণ।

 

২৬ এপ্রিল সকালে ডেসকোর স্ক্যাডা সেন্টারে ডেসকো বোর্ডের ৫০২তম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ এবং ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম আহমেদসহ বোর্ডের অন্যান্য সদস্য। এই সভায় উল্লেখযোগ্য এই অগ্রগতি নিয়ে আলোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় সদস্যরা ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা এবং পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক মোঃ সবুর হোসেন, এ. এইচ. এম জিয়াউল হক, প্রকৌশলী আবদুল্লাহ নোমান, অঞ্জনা খান মজলিশ, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, লুতফে মাওলা আইয়ুব, ফারজানা চৌধুরী এবং ফারজানা শারমিন (পুতুল) উপস্থিত ছিলেন।

সভা শেষে ডেসকোর ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়, যেখানে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।

বিগত কয়েক বছর টানা লসের পর এবারই লাভের মুখ দেখলো ডেসকো। এতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন, আগামীতে এই সাফল্য আরো বড় হয়ে আসবে।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন