সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির গরুর হাট বসানো নিষিদ্ধ: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় অস্থায়ী গরুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বনশ্রীর বাসিন্দা মো. শাহবউদ্দিন শিকদার একটি রিট দায়ের করলে সেই রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ, ব্যারিস্টার খন্দকার খুররম জাহ মুরাদ এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম।

ব্যারিস্টার খন্দকার খুররম জাহ মুরাদ জানান, "আবাসিক এলাকায় পশুর হাট বসানো সম্পূর্ণরূপে বেআইনি। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২১ এপ্রিল প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির নয় নম্বর কলামে মেরাদিয়ার খালপাড়ের একটি খালি জায়গায় হাট বসানোর ঘোষণা দেয়।" এই ঘোষণা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

আদালত ডিএসসিসির ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেছেন। রুলে প্রশ্ন তোলা হয়েছে, কেন ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় পশুর হাট বসানো অবৈধ ঘোষণা করা হবে না’ এবং কেন ইজারা বিজ্ঞপ্তি থেকে নয় নম্বর কলাম বাতিল করার নির্দেশ দেওয়া হবে না।

এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং খিলগাঁও থানার অফিসার ইনচার্জকে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর গরুর হাটের কারণে এলাকায় তীব্র যানজট, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এবারের আদালতের এ আদেশে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন