বনশ্রী
আফতাবনগর-বনশ্রীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান
আফতাবনগর ও বনশ্রীবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত সংযোগকারী ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ফলক উন্মোচনের মাধ্যমে ব্রিজটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেন। নতুন এই সংযোগের ফলে দুই এলাকার বাসিন্দাদের প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
বনশ্রীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানী ঢাকার বনশ্রীতে এক ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন।
বনশ্রীতে সোনা লুট: ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলে নম্বর প্লেট ছিল না
রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ সোনা ছিনতাইয়ের ঘটনা দু'সপ্তাহ অতিবাহিত হলেও এখনও এর কোনো সুরাহা হয়নি।
স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বনশ্রীতে সড়ক অবরোধ
রাজধানী বনশ্রীতে অলংকার জুয়েলারির মালিক আনোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই
রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২শ' ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।