সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

নকশাহীন রেস্তোরাঁগুলোর ট্রেড লাইসেন্স বাতিল হওয়ায় ভবিষ্যৎ কি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নকশায় রেস্তোরাঁর উল্লেখ না থাকা ভবনগুলোতে পরিচালিত রেস্তোরাঁগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিটি করপোরেশন। এতে শহরের শত শত রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, ট্রেড লাইসেন্স বাতিলের পর পরবর্তী পদক্ষেপ হিসেবে রেস্তোরাঁগুলো বন্ধে অভিযান চালানো হতে পারে। তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য সময়সীমা নির্ধারণ করা হবে কি না, তা নিয়ে ভাবা হচ্ছে।”

দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ হাজার ২৬টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তবে এর মধ্যে কতটি বৈধভাবে নিবন্ধিত—তা নির্ধারণে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের তথ্য বলছে, ঢাকায় মাত্র ১৩৪টি রেস্তোরাঁ বৈধ লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছে।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, বৈধভাবে একটি রেস্তোরাঁ চালু করতে হলে সাতটি সরকারি সংস্থার অনুমোদন নিতে হয়, যা প্রক্রিয়াটিকে অত্যন্ত জটিল করে তোলে। ফলে বেশিরভাগ রেস্তোরাঁ মালিক এসব অনুমোদন নিতে পারেন না। এই জটিলতার সুযোগে অসাধু কর্মকর্তারাও লাভবান হন বলে দাবি করেন তারা।

বিষয়টি আলোচনায় আসে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের অগ্নিকাণ্ডের পর, যেখানে ৪৬ জনের মৃত্যু ঘটে। সেই ঘটনায় জানা যায়, ভবনটির আটটি রেস্তোরাঁর কোনোটিই নকশায় অনুমোদিত ছিল না।

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, “রাজউকের অনুমোদিত নকশায় সাধারণত রেস্তোরাঁ থাকে না। আগে এই সমস্যা সমাধানে একটি টাস্কফোর্স গঠন হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।”

তিনি সতর্ক করে বলেন, “যদি ডিএসসিসি ট্রেড লাইসেন্স বাতিলের পর অভিযান শুরু করে, তাহলে অনেক ব্যবসায়ীকে বাধ্য হয়ে রেস্তোরাঁ বন্ধ করতে হবে।”

বিশ্লেষকদের মতে, রাজধানীতে নানা অনিয়মে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হঠাৎ কড়াকড়ি না করে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি বাস্তবভিত্তিক নীতিমালা গ্রহণ করা জরুরি।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন