সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ফ্রান্স থেকে 'ভয়ানক' রাফায়েল-এম যুদ্ধবিমান কিনছে ভারত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত তার সামরিক শক্তি বাড়াতে বড় একটি পদক্ষেপ নিয়েছে।

ভারত সরকার ফ্রান্সের কাছ থেকে ৬৩ হাজার কোটি রুপি ব্যয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার কোটি টাকা) ২৬টি অত্যাধুনিক রাফায়েল-এম যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় নৌবাহিনীর জন্য ২২টি একক আসনের এবং ৪টি দুই আসনের প্রশিক্ষণ রাফায়েল-এম যুদ্ধবিমান সংগ্রহ করা হবে। চুক্তির আওতায় বিমানগুলোর রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তার ব্যবস্থাও থাকবে।

জানা গেছে, ২০৩১ সালের মধ্যে এই যুদ্ধবিমানগুলো ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এগুলো ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে, যা ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে।

বর্তমানে রাফায়েল-এম কেবল ফ্রান্সের নৌবাহিনীই ব্যবহার করে। এতে রয়েছে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ভাঁজযোগ্য ডানা ও বৈরী আবহাওয়ায় বিমানবাহী রণতরীতে অবতরণের বিশেষ প্রযুক্তি। এটি ভারতের পুরোনো মিগ-২৯কে বিমানগুলোর জায়গা নেবে বলে জানানো হয়েছে।

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি বলেন, “আমরা এমন কৌশলগত প্রস্তুতি নিচ্ছি যাতে যে কোনো অপারেশনাল এলাকায় অনুপ্রবেশ ঠেকানো যায় এবং প্রতিবেশী হুমকির উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হয়।”

এদিকে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ‘বাডি-বাডি রিফুয়েলিং’ প্রযুক্তিসহ এই রাফায়েল-এম বিমানগুলো দীর্ঘ সময় ধরে আকাশে মিশন পরিচালনায় সক্ষম হবে।

ভারতের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় এই চুক্তির অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশেই তৈরি করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ)-এর নৌ সংস্করণ হবে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের এই সামরিক বিনিয়োগ শুধু প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দিক থেকেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন