সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
রাজনীতি

সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে কমানোর প্রস্তাবে জামায়াতের আপত্তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে নির্ধারণের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি পাঁচ বছর মেয়াদই বহাল রাখার পক্ষে মত দিয়েছে।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মধ্যবর্তী সময়ে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই থাকা উচিত বলে আমরা মনে করি। কমিশনের প্রস্তাবে চার বছরের কথা বলা হলেও, এতে আমরা একমত নই।”

তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, এ প্রস্তাবের সঙ্গে তারা একমত।

ডা. তাহের আরও বলেন, “পাঁচটি পৃথক কমিশনের রিপোর্ট আমাদের কাছে এসেছে। আমরা সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছি। আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, আবার কিছু বিষয়ে এখনও মতবিনিময় চলছে।”

তিনি বলেন, “এই আলোচনা একদিনে শেষ নাও হতে পারে। কারণ বিষয়গুলো জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। জামায়াতে ইসলামী একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে অত্যন্ত গুরুত্বসহকারে সংস্কার প্রক্রিয়াকে দেখছে। ব্যক্তি বা দল নয়, দেশের ভবিষ্যৎ এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

বৈঠকটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়। সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অন্যদিকে, জামায়াতের প্রতিনিধি দলে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড. হামিদুর রহমান আযাদ, সাইফুল আলম খান মিলন, এহসানুল মাহবুব জুবায়ের এবং আইনজীবী শিশির মনির।

বৈঠক শেষে বিকেল ৫টায় সংবাদ ব্রিফিংয়ের কথা রয়েছে জামায়াত প্রতিনিধি দলের।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন