সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

হেফাজতে ইসলামের মহাসমাবেশ ৩ মে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। বৈঠন-পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সমাবেশের ঘোষণা দেন।

সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল 'মিথ্যা মামলা' দ্রুত প্রত্যাহার করতে হবে। বিশেষ করে ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার দাবি করেন তারা। সেই সঙ্গে নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানানো হয়।

হেফাজতের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, "আমাদের দাবিগুলো সরকার যদি না মানে, তাহলে ৩ মে’র মহাসমাবেশের পর আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"

এছাড়াও, ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম এক সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

৪৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন